পদবি পরিবর্তন করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও তাঁদের বেতন-ভাতার বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা।
গতকাল বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মচারীরা মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। খান মাকছুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তৃতীয় শ্রেণি কর্মচারী সংগঠনের নেতা আবদুল খালেক, ফয়সাল আহমেদ, সামছুর রহমান প্রমুখ।