পদবি ফিরে পেলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদবি রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তার পরিবর্তে আগের পদবি সুপারিনটেনডেন্ট এবং ইন্সপেক্টর ঘোষণা করা হয়েছে৷
গত শুক্রবার বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) আয়োজিত নবীন সহকারী রাজস্ব কর্মকর্তাদের সংবর্ধনা সভায় এ ঘোষণা দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান৷ এ ঘোষণায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাঝে কর্মপ্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, অবসান হয়েছে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার৷
বাকাএভের সভাপতি নাজমুল হাফিজ আহমেদের সভাপতিত্বে সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মো. এনায়েত হোসেন ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) সুলতান মো. ইকবাল উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি।