পদবিতে তিনি সরকারি চিকিৎসক, বাস্তবে...
কোনো ছুটি না নিয়েই নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম পাবনার একটি রোগনির্ণয়কেন্দ্রে দেড় বছর ধরে রোগী দেখছেন। অথচ জলঢাকার ৫০ শয্যার ওই হাসপাতালে রয়েছে চিকিৎসকের তীব্র চিকিৎসকসংকট।খোঁজ নিয়ে জানা গেছে, আবদুস সালাম পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চার বছর চাকরি করছেন। তাঁর ব্যবস্থাপত্রে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভিজিটিং কার্ডে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তার পরিচয় ব্যবহার করছেন। অথচ এই দুই হাসপাতালের কোথাও তিনি দায়িত্ব পালন করেন না।ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের দেওয়া ব্যবস্থাপত্রে উল্লেখ করা হয়েছে, ‘এমবিবিএস (আরএমসি), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (এনেসথেসিয়া) ডিএমইউ, ডায়াবেটিস ও হূদেরাগে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।’ এ ছাড়া এখানে তিনি জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তার পদও ব্যবহার করেছেন। এতে রোগী দেখার সময় উল্লেখ করেছেন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও রোববার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত।চিকিৎসক আবদুস সালাম বলেন, ‘আমি সরকারি চাকরি করব না। তাই অফিস করি না।’ সরকারি চিকিৎসক পরিচয় ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার আমাকে বাদ দিয়ে দিক, আমি রিজাইন করব কেন।’