পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ দফা দাবিতে আগামী ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে পঞ্চগড় থেকে গতকাল রোববার দুপুরে পদযাত্রা শুরু করেছে ওয়ার্কার্স পার্টির জেলা শাখা। পদযাত্রা শুরু করার আগে সকালে পঞ্চগড় চিনিকল ক্লাব মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আবু বকর ছিদ্দিক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াছিন আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল হক, হবিবর রহমান, জেলার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক প্রমুখ।