প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ দফা দাবিতে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা থেকে গতকাল সোমবার দুপুরে পদযাত্রা শুরু করেছে ওয়ার্কার্স পার্টির জেলা শাখা। পদযাত্রা শুরু করার আগে সকালে রানীশংকৈল চৌরাস্তায় এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াছিন আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা কমিটির সদস্য তাজুল ইসলাম প্রমুখ।