পদযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সমাপ্তকরণ এবং সাম্প্রদায়িক জঙ্গিদের প্রতিরোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরে পদযাত্রা করেছেন জেলা সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার অম্বিকা ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকাল শনিবার বিকেল চারটায় পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশে বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুর রহমান
ফরিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ। ফরিদপুর