পদযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে ১৮ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে গণসংহতি আন্দোলন। এ কর্মসূচি সফল করার জন্য গতকাল শনিবার সংগঠনটি রাজধানীর শাহবাগ থেকে আজিমপুর ছাপরা মসজিদ পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা করেছে। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভূঁইয়ার সভাপতিত্বে শাহবাগে কর্মসূচির সূচনা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। উদ্বোধনী সমাবেশ শেষে পদযাত্রাকালে কয়েক জায়গায় পথসভা করে। এসব পথসভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আরিফুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কুইক রেন্টালের নামে সরকার যে লুটপাট করছে, তার অবসান ঘটলে বর্তমানের চেয়ে অনেক সস্তায় বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করা সম্ভব। বিজ্ঞপ্তি