পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে গতকাল বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষে হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক গ্রুপ সাদা দলের আহ্বায়ক শামসুল আলম সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক কে এ এম শাহাদাৎ হোসেন মণ্ডল, অধ্যাপক এম আজহার আলী।