প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় গতকাল বৃহস্পতিবার শহীদ মিনারের মর্যাদা রক্ষায় গণচেতনা গড়ে তুলতে পদযাত্রা বের করা হয়। নওগাঁ সরকারি কলেজের সাধারণ সচেতন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ পদযাত্রা বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। শহীদ মিনার মর্যাদা রক্ষা কমিটির আহ্বায়ক মিতালী প্রামাণিকের সভাপতিত্বে পদযাত্রা শুরুর আগে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, সহকারী অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন প্রমুখ।