প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলায় পদযাত্রা হয়। পদযাত্রাটি বেলা দুইটায় উপজেলার গিদারি ইউনিয়নের প্রধানেরবাজার থেকে শুরু হয়ে বিকেল চারটায় দারিয়াপুর বাজারে গিয়ে শেষ হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দারিয়াপুর অঞ্চল কমিটি এ কর্মসূচির আয়োজন করে। পরে দারিয়াপুর বাজারের জামতলা এলাকায় সমাবেশ হয়। সিপিবি দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি তপন কুমার বর্মণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান, সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি ময়নুল কবীর প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি|