পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে মৌলভীবাজারে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার শাখা এর আয়োজন করে। জেলা শহরের পৌর মেয়র চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে চাঁদনিঘাট এলাকায় মনু নদের পাড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়েছে। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য আ স ম সালেহ সুহেল। বক্তৃতা করেন সৈয়দ মুজিবুর রহমান, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ব্যবস্থাপক মেহেদী হাসান প্রমুখ। বক্তারা মনু নদসহ সব নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলন, নদী দখল ও দূষণ বন্ধ এবং পানির অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।