পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ৫৮ জন নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের রাজশাহী বিভাগীয় পর্বে ৫৮ জন জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটির উদ্যোগে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি সোমনাথ ভট্টাচার্য অলিম্পিয়াডের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান ক্লাব যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক সুব্রত মজুমদার প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পদার্থবিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অরুণ কুমার বসাক। রাজশাহী বিভাগের পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারী ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমেদ বলেন, ৫৮ জন প্রতিযোগী নির্বাচিত হেয়ছে।