পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড রংপুর বিভাগীয় উৎসব-২০১৪ গতকাল মঙ্গলবার দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে এই উৎসব উদ্বোধন করা হয়। দিনাজপুর সায়েন্স একাডেমি এই উৎসবের আয়োজন করে।
গতকাল সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভীন জাতীয় পতাকা, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অলিম্পিক পতাকা এবং দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি অধ্যাপক বিকাশচন্দ্র সরকার সায়েন্স একাডেমির পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে প্রধান শিক্ষক আকতারা পারভীন দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে এ (সপ্তম-অষ্টম শ্রেণি) গ্রুপ, বি (নবম-দশম শ্রেণি) এবং সি (একাদশ-দ্বাদশ শ্রেণি) তিনটি বিভাগে অংশগ্রহণকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় রংপুর বিভাগের ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫০ জন্য শিক্ষার্থী অংশ নেয়। দিনাজপুর জিলা স্কুলের ১১টি কক্ষে পরীক্ষা হয়।
প্রতিযোগিতা শেষে তিনটি বিভাগ থেকে মোট ৫৩ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এই সময় আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের উৎসবে যোগদানের জন্য তাদের সনদপত্র ও পুরস্কার দেওয়া হয়। জাতীয় সংসদের
হুইপ ইকবালুর রহিমসহ বিশেষ অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।