পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ অলিম্পিয়াড শেষ হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়। অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল।পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ইয়াসমিন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আশরাদ মোমিন, শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার, বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ প্রমুখ। প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে ৬০ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়।পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সদস্যসচিব শরীফ মো. শরাফউদ্দিন প্রথম আলোকে জানান, এটা সিলেট বিভাগের প্রথম আঞ্চলিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড। এতে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীরা আগামী মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে।