পদার্থবিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দিনাজপুর পদার্থবিজ্ঞান উৎসব আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের সাংসদ ইকবালুর রহিম দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধন করবেন বলে আয়োজক প্রতিষ্ঠান দিনাজপুর সায়েন্স একাডেমি জানিয়েছে। একাডেমির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার বলেন, প্রতিবছর একাডেমির আয়োজনে দিনাজপুর গণিত ও পদার্থবিজ্ঞান উৎসব আয়োজন করা হয়। এ বছর পদার্থবিজ্ঞান উৎসবে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৮২০ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেছে। দিনাজপুর অফিস|