পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ৭ম পুনর্মিলনী গতকাল শুক্রবার সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রজীবনের পুরোনো স্মৃতি নতুন করে জাগ্রত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুদের মধ্যে সবার সঙ্গে নতুন করে আবার সম্পর্ক গড়ে ওঠে। তিনি বলেন, পদার্থবিদ্যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ যোগ্যতায় বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তাঁরা বিশ্বব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বিজ্ঞান চর্চার মাধ্যমে অগ্রসরমাণ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পদার্থবিদ্যা প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মিহির কুমার রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক শংকর লাল সাহা, সুজিত কুমার চৌধুরী, কামরুল হাসান প্রমুখ।