পদার্থবিদ্যার একাংশের পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা বর্জন করেছে। সিলেবাস সম্পন্ন না করে পরীক্ষা নেওয়ার অভিযোগ এনে তারা পরীক্ষা বর্জন করে বলে জানা গেছে।জানা গেছে, গতকাল মঙ্গলবার পদার্থবিদ্যা বিভাগের প্রথম বর্ষের কোর্স নম্বর-১০৫-এর (রসায়ন) পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জন অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন।শিক্ষার্থীদের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষকেরা রসায়ন বিষয়ের ৭০ শতাংশ সিলেবাস শেষ করেননি। গণিতেও সিলেবাস শেষ হয়নি। এ কারণে তাঁরা রসায়ন বিষয়ের পরীক্ষা পেছানোর অনুরোধ করেন। কিন্তু বিভাগ তা মেনে নেয়নি। তাই গণিত পরীক্ষায় অংশগ্রহণ করলেও ফল বিপর্যয়ের আশঙ্কায় রসায়ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে তাঁরা বিরত থাকেন।