পদোন্নতির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষক থেকে শতভাগ পদন্নোতি দেওয়াসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা উপজেলায় সহকারী শিক্ষকেরা সভা করেছেন। বিকেলে ভবানীগঞ্জ শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি সৈয়দ জুবায়ের কিবরিয়া। সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তৃতা দেন শিক্ষক আবদুল মালেক, সামসুদ্দিন, সাহার আলী, মোশারফ হোসেন প্রমুখ। বক্তারা তাঁদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।