পদোন্নতির দািবতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে পদোন্নতির দািবতে মানববন্ধন করেছেন বেসরকাির কলেজের শিক্ষকেরা। গতকাল সোমবার সকালে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের শেরেবাংলা পার্কসংলগ্ন স্থানে ওই কর্মসূিচ পালন করা হয়।
কয়েকজন শিক্ষক জানান, মানববন্ধনে জেলার সব বেসরকাির কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষক নেতারা প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদন্নোিতর ক্ষেত্রে প্রচলিত ‘অনুপাত প্রথা’কে কালো আইন উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দািব জানান। দািব আদায় না হলে তাঁরা সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। পরে শিক্ষকেরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দািবদাওয়া-সংবলিত একটি স্মারকলিপি দেন।
সভায় বক্তারা আরও বলেন, বেসরকারি কলেজ ও মাদ্রাসার প্রভাষকদের চাকরির সময় আট বছর হওয়ার পর নিজ প্রতিষ্ঠানে সাতজনে দুজনের পদোন্নতি দেওয়ার নিয়ম রয়েছে৷ কিন্তু পদোন্নতির এই জটিল শর্ত অনুসরণ করার বাধ্যবাধকতার কারণে অধিকাংশ ক্ষেত্রেই প্রভাষকদের পদোন্নতি ছাড়াই চাকরিজীবন শেষ করতে হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অনুপাত প্রথা’ বাতিল করে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। চাকরি শেষে যথাসময়ে অবসর ভাতা নিশ্চিত করতে হবে। চিকিৎসাভাতা, বাড়িভাড়া ও উৎসব ভাতা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীদের মতো বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা চালু করতে হবে।