পদোন্নতি কোনো অধিকারের ব্যাপার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, পদোন্নতি কোনো অধিকারের ব্যাপার নয়, পদোন্নতি পাওয়ার যোগ্য হতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তোলা এবং রাষ্ট্রের প্রতি অনুগত কি না, এসব বিষয় অবশ্যই দেখতে হবে।গতকাল বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সেবার মান উন্নয়নে নাগরিক সনদ’ শীর্ষক এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, হরতাল তিনটি কারণে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি উদ্ধার, ছেলেকে রক্ষা ও যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করা। এসব বিষয় জনগণের কাছে গ্রহণযোগ্য হলে হরতাল হবে। তবে হরতালের আগে-পরে গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করা মোটেই ঠিক নয়। এসব করা হলে সরকার পদক্ষেপ নেবে।এদিকে গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের আয়োজনে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। সাড়ে ৩০০ হুইলচেয়ার দিয়ে সহায়তা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘কর্মীর হাত’।