পদোন্নতি-পদাবনতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচনকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে পদোন্নতি-পদাবনতির আলোচনা।স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরে ভোটের ডামাডোল বেজে উঠেছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার প্রচারণায় নেমেছেন। একই দলের জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতারও মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনিও ভোটারদের আকৃষ্ট করতে প্রচারণা চালাচ্ছেন।হাতিখানা মহল্লার ভোটার রেজাউল ইসলাম বলেন, ‘সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার কি মেয়র পদে প্রার্থী হয়ে দলের কাছে নিজের পদাবনতি দাবি করবেন? আর কাউন্সিলর শাহীন যখন মেয়র প্রার্থী, সে ক্ষেত্রে এটাকে তাঁর পদোন্নতি বলা যায়।’ রেজাউলের মতো মন্তব্য করেন বিএনপির অনেক নেতা-কর্মী।