পদোন্নতি পেলেন পুলিশের ২৭ কর্মকর্তা
পুলিশের ২৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন টুরিস্ট পুলিশের সুপার (এসপি) এ কে এম আওলাদ হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদ উল হাসান, ঢাকা মহানগর পুলিশের ডিসি মো. মাসুদুর রহমার ভূঞা, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. নজরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সুপার মো. সায়েদুর রহমান, ভোলার এসপি কুসুম দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জের এসপি বশির আহম্মদ, ঢাকার এসপি হাবিবুর রহমান, ডিএমপির ডিসি আনোয়ার হোসেন, চট্টগ্রামের এসপি এ কে এম হাফিজ আক্তার, নারায়ণগঞ্জের এসপি খ. মহিদ উদ্দিন, লালবাগের ডিসি মফিজ উদ্দিন আহমেদ, ডিএমপির ডিসি আবদুল বাতেন ও ইমতিয়াজ আহমেদ, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আতাউল কিবরিয়া, ডিএমপির ডিসি মো. মাইনুল হাসান, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. আবুল কালাম সিদ্দিক, রাজশাহীর এসপি মো. নিশারুল আরিফ, সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, খুলনার এসপি মো. হাবিবুর রহমান, রংপুরের এসপি মো. আবদুর রাজ্জাক, পুলিশ সদর দপ্তরের এআইজি ড. শোয়েব রিয়াজ আলম ও মো. রেজাউল করিম, মিরপুর বিভাগের ডিসি মো. কাইয়ুমুজ্জামান খান, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইলের এসপি সালেহ্ মোহাম্মদ তানভীর ও ডিএমপির ডিসি মো. আবদুল কুদ্দুছ আমিন।