পদোন্নতি পেলেন ২৩৫ পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩৫ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যাঁরা পড়াশোনার কারণে বিদেশে ছুটিতে আছেন এবং জাতিসংঘ শান্তি মিশনে আছেন, তাঁরা দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার পরই তাঁদের পদোন্নতি কার্যকর হবে।