পদোন্নতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। কর্মসূচিতে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনসহ সরকারি সব দপ্তরের কর্মচারীরা অংশ নেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। সমিতির সভাপতি এ কে এম সরোয়ার হোসেন বলেন, ‘১ জুলাই থেকে তিন দিন কর্মবিরতি পালন করা হবে। দাবি মানা না হলে ৪ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি চলবে।’  বরিশাল অফিস