পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি গতকাল বুধবার বিকেলে রাজশাহীর চারঘাটের সরদহ স্টেশনে লাইনচ্যুত হয়েছে। রাত নয়টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা যায়নি। সরদহ স্টেশন মাস্টার একরামুল হক প্রথম আলোকে বলেন, সরদহ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পেছনের চারটা কোচ লাইনচ্যুত হয়ে গেছে। এসব কোচের যাত্রীদের অন্য কোচে তুলে ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছে। ঈশ্বরদী বাইপাসে এই যাত্রীদের জন্য আলাদা চারটি কোচ প্রস্তুত করে এনে তাঁদের ওই কোচে তুলে দেওয়া হবে।