পদ্মা থেকে বালু তোলায় দুই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গতকাল সোমবার এক বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে চারটি খননযন্ত্র (ড্রেজার) ও বালু পরিবহনের তিনটি নৌকা জব্দ করা হয়।

রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভীন সুলতানা বলেন, মহানগর এলাকার সামনে পদ্মা নদী থেকে বালু তোলার জন্য কাউকে ইজারা দেওয়া হয়নি। কিন্তু রজব আলী নামের এক ব্যক্তি চারটি ড্রেজার দিয়ে নগরের শ্রীরামপুর এলাকা বরাবর পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অভিযান চালান। এ সময় জেলা পুলিশ ও আনসার সদস্যরা তাঁকে সহযোগিতা করেন। বালু খনন যন্ত্র ও বালু পরিবহনের নৌকাগুলো জব্দ করে নগরের পুলিশ লাইন এলাকায় নিয়ে আসা হয়।