পদ্মা-মেঘনায় আজ থেকে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, নিষেধাজ্ঞার আওতায় চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় ৪২ হাজার তালিকাভুক্ত জেলে রয়েছেন। জেলেদের সচেতন করার জন্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে বিভিন্ন ইউনিয়নে সভা করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা টাস্কফোর্স জাটকা সংরক্ষণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।