পদ্মা সেতু তহবিলে এক কোটি টাকা দেবে চট্টগ্রাম চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণ তহবিলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক কোটি টাকা দেবে। চেম্বারের সাবেক সভাপতি ও সাংসদ এম এ লতিফের অনুরোধে চেম্বার পরিচালকমণ্ডলী এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার চেম্বারের এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে আরও বলা হয়, চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম পদ্মা সেতু তহবিলে সহায়তার অর্থ ড্রাফটের মাধ্যমে হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।