পদ্মা সেতু থেকে বের হয়ে আসতে চাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার এখন পদ্মা সেতু প্রকল্প থেকে বের হয়ে আসতে চাচ্ছে। সে জন্যই উপদেষ্টা মসিউর রহমানকে কাজে যোগদান করানো হচ্ছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্বব্যাংক, পদ্মা সেতু, দুর্নীতি দমন কমিশন: একটি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি বলেন, তদন্ত যদি চলে, শেষ পর্যন্ত প্রমাণিত হবে এঁরা সবাই দুর্নীতিপরায়ণ। সে জন্য দুর্নীতির সুনির্দিষ্ট অপবাদ থেকে বের হতে সরকার ইচ্ছা করেই পদে পদে চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রভাবিত করতে। এমন অবস্থার সৃষ্টি করছে, যাতে বিশ্বব্যাংক নিজে থেকেই চলে যায়।পদ্মা সেতু প্রকল্পে পরামর্শকদের কাছ থেকে দুই হাজার ৪০০ কোটি টাকা অগ্রিম ঘুষ নেওয়া হয়েছিল দাবি করে মওদুদ বলেন, ‘অনেকে বলেন, এর সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারও জড়িত।’ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রসঙ্গ তুলে মওদুদ বলেন, ‘দুদক যাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এখন তাঁকে আবার দুর্নীতিবাজ বলতে পারবে কি না আমার সন্দেহ আছে। সে জন্য এমন অবস্থার সৃষ্টি করা হবে, যাতে বিশ্বব্যাংক নিজে থেকে চলে যায়।’ বিএনপির নেতা মন্তব্য করেন, বিশ্বব্যাংকের সঙ্গে এ ধরনের লুকোচুরি করা হবে মারাত্মক অপরিপক্বতা এবং এর পরিণতি ভয়ংকর হবে।বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে সরকারের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এখান থেকে বের হওয়ার পথ খুঁজছে তাঁরা। ‘বাংলাদেশ প্রজন্ম একাডেমি’ নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপি নেতা আবু নাসের মো. রহমতউল্লাহ, মেজর (অব.) মেহবুব রহমান প্রমুখ।