পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ তদন্তে নতুন কর্মকর্তা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ তদন্তে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার দুদকের উপপরিচালক জয়নাল আবেদিনকে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের দরপত্রে দুর্নীতির অভিযোগ করেছে বিশ্বব্যাংক। এই দুটি বিষয় তদন্ত করার জন্য এই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কত দিনে তদন্ত সম্পন্ন হবে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, এই বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। এর আগে মির্জা জাহিদুল আলমকে পদ্মা সেতু বিষয়ে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি প্রশিক্ষণে বিদেশে অবস্থান করছেন। এ অবস্থায় গতকাল জয়নাল আবেদিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হলো।