পদ্মা সেতু নির্মাণ এ সরকারের আমলেই শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার তার মেয়াদকালেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করবে। গতকাল শুক্রবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন শরীয়তপুরের জাজিরা উপজেলায় সেতুর জন্য ভূমি অধিগ্রহণ করায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূমি-মালিকদের কাছে চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী নয়জন ভূমি-মালিকের কাছে ১০ লাখ ৩০ হাজার ৬৭৪ টাকার চেক হস্তান্তর করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মোশারফ হোসেন ভূইয়া, পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলার পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক নিতাই চন্দ্র সেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।