পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের প্রস্তাব মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া সরকার বহু আলোচিত ও প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে দ্রুত অর্থায়নের প্রস্তাব দিয়েছে।সফররত মালয়েশিয়া সরকারের বিশেষ দূত এস সেমি ভেল্লু গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন। খবর বাসস ও ইউএনবির।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মালয়েশিয়া সরকার প্রকল্পের নকশা ও নির্মাণ পরিকল্পনা সরবরাহের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে।সাক্ষাৎকালে মালয়েশিয়ার দূত প্রাথমিকভাবে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুটি নির্মাণে সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দেন। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংক প্রতিশ্রুত ১২০ কোটি মার্কিন ডলারের সহায়তা স্থগিত করার পর মালয়েশিয়া এই প্রস্তাব দিয়েছে। তবে সরকার এ সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছে। মালয়েশিয়ার দূত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প এবং রাজধানীতে ফ্লাইওভার নির্মাণসহ বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন।