পদ্মা সেতু নির্মাণে ঋণচুক্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি ঋণচুক্তি আজ বুধবার সই হচ্ছে। এ উপলক্ষে বিকেলে শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি ভবন-২) মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জাপান সরকারের মন্ত্রিসভা পদ্মা সেতু নির্মাণে ৪০০ মিলিয়ন ডলার (দুই হাজার ৮০০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে। এর আগে এ সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে গত মাসে এক হাজার ২০০ মিলিয়ন ডলারের (আট হাজার ৪০০ কোটি টাকা) ঋণচুক্তি স্বাক্ষর হয়।জাপান সরকারের পক্ষে জাইকার প্রধান প্রতিনিধি ও বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এ ঋণচুক্তিতে সই করবেন।