পদ্মা সেতু নির্মাণে জাপানের সহায়তা চাইলেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণ এবং বিদ্যুৎ খাত ও দুর্যোগ ব্যবস্থাপনায় জাপানি সহায়তা চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদার সঙ্গে এক সাক্ষাৎকালে এই সহায়তা চান। পররাষ্ট্রমন্ত্রী হ্যানয়ে আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) ১৭তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি কাতসুয়া ওকাদার সঙ্গে দেখা করেন। খবর বাসসের। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব খাতে অধিক বৈদেশিক বিনিযোগ আকর্ষণে সর্বদাই গুরুত্বারোপ করেন।’ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে মন্ত্রী পদ্মা সেতু নির্মাণে জাপানি সহায়তা কামনা করেন।