ভূমিকম্প আর সুনামিতে ক্ষতিগ্রস্ত হলেও পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের পাশে থাকবে জাপান। এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা হবে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গতকাল শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের পুনর্বাসন এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন।গওহর রিজভী সকালে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবচর ইউনিয়নে পদ্মা সেতুর প্রকল্প পুনর্বাসন এলাকা পরিদর্শনে যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্পের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরিফুল ইসলাম।গওহর রিজভী বলেন, পদ্মা সেতু নির্মাণে ২১ হাজার কোটি টাকা খরচ হবে। জাপান এই প্রকল্পের জন্য ৪০ কোটি ডলার দেবে। তিনি বলেন, জাপানের সাহায্য দিতে এক বছর দেরি হলেও পদ্মা সেতু নির্মাণে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।