পদ্মা সেতু নির্মাণে সহায়তার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি পৃথক বিজ্ঞপ্তিতে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল ইউজিসির এক সভায় পদ্মা সেতু নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫৪ হাজার কর্মচারী এবং সরকারি কর্মচারী সমিতির সাত লক্ষাধিক কর্মচারীর এক দিনের বেতন দেওয়া হবে বলে প্রতিষ্ঠান ও সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে।