পদ্মা সেতু নিয়ে অহেতুক কথা না বলার পরামর্শ যোগাযোগমন্ত্রীর
পদ্মা সেতুর কাজ শুরুর আগে কোনো কথা বলতে রাজি নন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দলীয় নেতা-কর্মীদের প্রতিও পদ্মা সেতু নিয়ে অহেতুক কথা না বলার পরামর্শ দিয়েছেন তিনি। তবে বিশ্বব্যাংক, নিজস্ব তহবিল বা অন্য যেকোনো অর্থায়নে পদ্মা সেতু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। গতকাল বৃস্পতিবার সকালে ফেনী সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমঞ্চদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান। এ সময় জ্যেষ্ঠ সহসভাপতি আকরামুজ্জমান, হাফেজ আহামঞ্চদ, প্রিয় রঞ্জন দত্ত, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ১৯৯৭ সালের নভেম্বরে ফেনী জেলা আওয়ামী লীগ সমেঞ্চলন হওয়ার অল্প কিছুদিন পর সভাপতি মারা যান। গত ১৪ বছর ভারপ্রাপ্ত সভাপতি ও ২০০৩ সাল থেকে ১০ বছর ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে চলছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভারপ্রাপ্ত ব্যক্তিরা যতই কাজ করুক না কেন তাঁদের কর্মস্পৃহা থাকে না। দল যদি দুর্বল থাকে, সরকারও দুর্বল হয়ে পড়ে।