প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে মেঘ কাটতে শুরু করেছে। আগামী এক বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না।’নাটোরের সিংড়ায় জোড় মল্লিকা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করতে গিয়ে গত শনিবার রাতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু ছাড়া আমার আর কোনো স্বপ্ন নেই। আমি নতুন করে কোনো উন্নয়নকাজ শুরু করতে চাই না। বর্ষার আগেই নষ্ট হয়ে যাওয়া সব সড়ক ও সেতু সংস্কার করার নির্দেশ দিয়েছি। যেসব সড়ক-সেতুর চিকিৎসা প্রয়োজন, তার চিকিৎসা দেওয়াই আমার কাজ।’সভায় আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, সাংসদ আবদুল কুদ্দুস, জুনাইদ আহেমদ প্রমুখ।