পদ্মা সেতু নিয়ে শিগগিরই ঘন কুয়াশা কাটবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে ধূম্রজাল ও ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই এই ঘন কুয়াশা কেটে যাবে।গতকাল শনিবার মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী হওয়ার পর গতকাল প্রথমবারের মতো পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেন ওবায়দুল কাদের।যোগাযোগমন্ত্রী দাবি করেন, বাস্তবে পদ্মা সেতুর কাজ চলছে। এখন বাকি আছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা, সেটাও খুব শিগগিরই দেওয়া হবে।মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ আমাদের নির্বাচনী ওয়াদা। তাই এই সরকারের সময়েই পদ্মা সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।’এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন হুইপ ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন, মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ প্রমুখ।