পদ্মা সেতু নিয়ে সরকার লুকোচুরি করছে: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু নির্মাণ নিয়ে সরকার তালবাহানা, লুকোচুরি ও সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ তুলে এর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে যদি পদ্মা সেতু না হয়, জনগণ এই ব্যর্থতা কিছুতেই মেনে নেবে না।বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, পদ্মা সেতু নির্মাণে সরকারের নির্বাচনী ওয়াদা ছিল। কিন্তু ক্ষমতার সাড়ে তিন বছর পার হলেও এখনো নির্মাণকাজ শুরুই করতে পারেনি। বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে দায়ী ব্যক্তিদের নামসহ সুনির্দিষ্ট প্রমাণ পেশ করেছে এবং অর্থায়ন স্থগিত রেখেছে।বিবৃতিতে বলা হয়, সব ছলচাতুরি ও লুকোচুরির অবসান ঘটিয়ে সরকার পদ্মা সেতুর কাজ শুরু করবে, এটাই দেশবাসীর প্রত্যাশা।