পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে চীনের সাবেক ৫ রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এখন নিজেরা অনেক কিছু করতে পারে। পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করে যোগ্যতা অর্জনের প্রমাণ দেখিয়েছে বাংলাদেশ।
গত সোমবার মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকায় চীনের দুই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ও সিনোহাইড্রো কোম্পানির প্রকল্প এলাকা পরিদর্শন করে বাংলাদেশে এর আগে কর্মরত চীনের পাঁচ রাষ্ট্রদূত এই মন্তব্য করেন।
পরিদর্শনে আসা সাবেক রাষ্ট্রদূতেরা হলেন জেং শিয়ানই, ওয়াং চু, হিউ শিয়ানওয়ান, চাই শি, শিং দিয়ান।
পদ্মা সেতুর মূল কাজের সঙ্গে যুক্ত একাধিক সূত্রে জানা যায়, সোমবার সকাল নয়টায় সাবেক ওই পাঁচ রাষ্ট্রদূত এবং সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হামিদ ও মো. শহিদ পদ্মা সেতু প্রকল্প এলাকায় আসেন।