পদ্মা সেতু প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে কে কি বলল, তা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই। এ সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গেও কোনো বিরোধ নেই।সুশীল সমাজের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু একটা উন্নয়ন প্রকল্প। এ নিয়ে রাজনীতি করবেন না।গতকাল শুক্রবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।রংপুর ও দিনাজপুর সফরের উদ্দেশে গতকাল ঢাকা থেকে রওনা হন যোগাযোগমন্ত্রী। পথে তিনি টাঙ্গাইলের এলেঙ্গায় একটি সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। দুপুরে তিনি বগুড়ায় পৌঁছান। পরে সেখানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান প্রমুখ।ওবায়দুল কাদের বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর সারা দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন।