পদ্মা সেতু প্রকল্পে জঙ্গি হামলার লক্ষ্য থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্প দেশের অন্যতম বৃহৎ প্রকল্প হওয়ায় এই প্রকল্পেও জঙ্গি হামলার লক্ষ্য থাকতে পারে। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন, তবে শঙ্কিত নই। প্রকল্প এলাকায় নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি রয়েছে।’
গতকাল রোববার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেনা, র্যা ব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি দেশের একটি গর্বের প্রকল্পও বটে। ইতিমধ্যে সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৬ শতাংশ সম্পন্ন হয়েছে।