পদ্মা সেতু বাস্তবায়ন ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দৌলতদিয়া-পাটুরিয়া বহুমুখী পদ্মা সেতু বাস্তবায়ন ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় মানববন্ধন করা হয়েছে। উদীচী রাজবাড়ী জেলা সংসদ সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এই কর্মসূচি পালন করে।কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরবাসীর পক্ষে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদ্মা বহুমুখী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। অবিলম্বে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া সড়ক দুর্ঘটনার হাত থেকে জানমাল রক্ষার জন্য নিরাপদ সড়ক গড়ে তোলার দাবি জানান তাঁরা। বক্তারা পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।