পদ্মা সেতুতে জাইকার অর্থায়ন নিয়ে আলোচনা হচ্ছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতুতে জাইকার অর্থায়ন বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা। বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে সৃষ্ট বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তিনি পুরোপুরি অবগত আছেন বলে জানান।জাপানের সহযোগিতায় শরীয়তপুরের নড়িয়ায় গতকাল বৃহস্পতিবার মাল্টি ডাইমেনশন প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ওই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জাপান সব সময়ই বাংলাদেশের উন্নয়নে কাজ করে। পদ্মা সেতু নিয়েও জাপান সরকার ভাবছে।