প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু প্রকল্পের অর্থ অন্য কোথাও স্থানান্তর করা হয়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চলতি অর্থবছরে পদ্মা সেতু নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে। আগামী অর্থবছরে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
সভায় সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মফিজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।