প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে ১০ হাজার কোটি টাকার দরপত্রের কাজ হয়ে গেছে। চলতি মাসের মধ্যে (৩১ আগস্ট) দরপত্র জমা দেওয়ার সময় শেষ হবে। ইতিমধ্যে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। বিশ্বব্যাংকের পরিকল্পনা এবং নকশা অনুযায়ীই সেতুর কাজ হবে। টেকনিক্যাল কমিটি যাচাই-বাছাই করে নির্ধারণ করবে, কবে পদ্মা সেতুর কাজ শুরু হবে।
গতকাল সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনা রোধে মানিকগঞ্জের শিবালয় উপজেলার (ঢাকা-আরিচা মহাসড়কে) উথলি মোড়ে নির্মিত ইন্টারসেকশন উদ্বোধন শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, একটি সেতু হতে গেলে সেখানে জমি অধিগ্রহণসহ প্রাসঙ্গিক আরও কাজ থাকে।