পদ্মা সেতুর কাজ শুরু এখন সময়ের ব্যাপার: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজ শুরু এখন সময়ের ব্যাপার। দুই থেকে আড়াই মাসের মধ্যে মূল পদ্মা সেতুর কাজ শুরু হবে।
আজ দুপুরে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট ও শিবচরের বাখরেরকান্দি পদ্মা সেতুর আবাসন প্রকল্প এলাকাসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
মন্ত্রী বলেন, দ্বিতীয়বার বিশ্বব্যাংকের জন্য অপেক্ষা না করলে পদ্মা সেতুর কাজ শুরু করতে এত দেরি হতো না। তবে বিশ্বব্যাংকসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান সেতুর যে নকশা ও পরিকল্পনা করেছে, সে অনুযায়ীই কাজ হবে। প্রধানমন্ত্রী এই কাজের উদ্বোধন করবেন।
মূল সেতুর জন্য ১০ হাজার কোটি টাকার দরপত্র হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নেই কাজ করছি।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কবিরউদ্দিন আহমেদ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ অন্যান্যরা নেতা-কর্মীরা।