পদ্মা সেতুর কাজ শুরু করা এখন সময়ের ব্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজ শুরু করা এখন সময়ের ব্যাপার মাত্র। মূল কাজ দুই থেকে আড়াই মাসের মধ্যে শুরু হবে। দ্বিতীয়বার বিশ্বব্যাংকের জন্য অপেক্ষা না করলে কাজ শুরু করতে এত দেরি হতো না। গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরের কাওরাকান্দি ফেরিঘাট ও শিবচরের বাখরেরকান্দি পদ্মা সেতুর আবাসন প্রকল্প এলাকাসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংকসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান পদ্মা সেতুর কাজের যে ডিজাইন ও পরিকল্পনা করেছে, সেই অনুযায়ীই কাজ হচ্ছে। আমি দিনক্ষণ বেঁধে কাজ শুরুর পক্ষপাতী নই। মূল সেতুর জন্য ১০ হাজার কোটি টাকার টেন্ডার হয়েছে। টেন্ডারে অংশ নিয়েছে তিনটি নামী প্রতিষ্ঠান। আমরা নিজস্ব অর্থায়নেই কাজ করছি। প্রধানমন্ত্রী এই কাজের উদ্বোধন করবেন।’ যোগাযোগমন্ত্রী অ্যাপ্রোচ সড়কের কাজও ঘুরে দেখেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন আহমেদ প্রমুখ।