পদ্মা সেতুর ঘটনাপঞ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরে বর্তমান সরকার ক্ষমতায় এসে সড়কপথের পাশাপাশি রেলপথ সংযুক্ত করে সংশোধিত প্রকল্প হাতে নেয়। কিন্তু বিশ্বব্যাংকের সঙ্গে নানা জটিলতায় গত দুই বছরেও কাজ শুরু করা যায়নি। এসব ঘটনাপঞ্জি হলো:২০ আগস্ট, ২০০৭: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১০,১৬১ কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প অনুমোদন১১ জানুয়ারি, ২০১১: ২০,৫০৭ কোটি টাকার সংশোধিত প্রকল্প একনেকে অনুমোদনফেব্রুয়ারি, ২০১১: বিশ্বব্যাংকের বোর্ড সভায় ১২০ কোটি ডলারের ঋণ অনুমোদনএপ্রিল, ২০১১: বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের ঋণচুক্তি স্বাক্ষর২১ সেপ্টেম্বর, ২০১১: তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ করে বিশ্বব্যাংক। ঋণচুক্তি স্থগিত করা হয় অক্টোবর, ২০১১: বিশ্বব্যাংকের অভিযোগের ভিত্তিতে কানাডায় এসএনসি-লাভালিনের বিরুদ্ধে তদন্ত শুরু ৫ ডিসেম্বর, ২০১১: সৈয়দ আবুল হোসেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী পদে নিযুক্ত২৬ জানুয়ারি, ২০১২: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিযোগ প্রমাণ করতে হবে। নতুবা বিশ্বব্যাংকের টাকা নেওয়া হবে না ২ ফেব্রুয়ারি, ২০১২: বিশ্বব্যাংকের কাছে দুদকের প্রতিবেদন: অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি এপ্রিল, ২০১২: দুর্নীতিসংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদন সরকারের কাছে পাঠায় বিশ্বব্যাংকজুন, ২০১২: কানাডার পুলিশ জানায়, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ছয়জন প্রভাবশালী বাংলাদেশি নাগরিককে ঘুষ সেধেছিল এসএনসি-লাভালিন ৩০ জুন, ২০১২: বিশ্বব্যাংক জানায়, দুর্নীতির প্রমাণ দেওয়া সত্ত্বেও সরকার উদ্যোগ না নেওয়ায় ঋণচুক্তি বাতিল করা হয়েছে ৪ জুলাই, ২০১২: প্রধানমন্ত্রী সংসদে বলেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হবে ২০ সেপ্টেম্বর, ২০১২: বিশ্বব্যাংকের ফিরে আসার ঘোষণা। তবে দুর্নীতির তদন্তে দুদককে সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাবে বিশ্বব্যাংক। এরপর সেই দলের পর্যবেক্ষণ প্রতিবেদন হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানোর শর্তও দেওয়া হয়১৪ অক্টোবর, ২০১২: বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের ঢাকায় আগমন ও দুদকের সঙ্গে বৈঠকডিসেম্বর, ২০১২: দ্বিতীয় দফায় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের ঢাকায় আগমন ১৭ ডিসেম্বর, ২০১২: সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদন তৈরিডিসেম্বর, ২০১২: সাবেক সেতু বিভাগের সচিবসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার১৯ জানুয়ারি, ২০১২: দুদকের করা তদন্তের অগ্রগতিতে অসন্তুষ্ট জানিয়ে দুদককে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের প্রধানের চিঠি। আটটি প্রশ্নের জবাব চাওয়া হয় ২৬ জানুয়ারি, ২০১২: পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করবে কি না, তা ৩১ জানুয়ারির মধ্যে জানানোর কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জানুয়ারি, ২০১২: পদ্মা সেতু বিষয়ে সরাসরি কথা বলতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চান বলে অর্থমন্ত্রী জানান৩১ জানুয়ারি, ২০১২: বিশ্বব্যাংককে জানানো হয়, ঋণচুক্তিটি পুনর্বিবেচনার আবেদন প্রত্যাহার করে নিচ্ছে সরকার।